কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হকতিয়ারখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে “সিড়ি” নামক একটি দেয়ালিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
বুধবার ৩০ আগষ্ট সকাল ১১ ঘটিকায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে মোড়ক উন্মোচন করেন কমলগঞ্জের আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন। হকতিয়ারখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পরিমল সিংহের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হক(স্বপন)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, সংস্কৃতি কর্মী সুশীল কুমার সিংহ ও সাংবাদিক সাব্বির এলাহী। শুরুতেই পঞ্চম শ্রেণির ছাত্রী জেসমিন বিনতে জমসেদ কোরআন তেলাওয়াত ও একই শ্রেণির ছাত্রী অহনা সিনহা গীতা পাঠ করেন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা বৃন্দা রানী সিনহা। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশ গ্রহনে দেয়ালিকা লেখা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.