
বিশেষ প্রতিনিধি॥ পবিত্র হজ্ব পালন কালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক মহিলা হাজীর মৃত্যু হয়েছে। নিহত হাজীর নাম দেলওয়ারা বেগম (৫৫) । মিনায় পাথর মারার সময় থেকে নিখোঁজ ছিলেন। গত দু’দিন নিখোঁজ থাকার পর তাঁর লাশ মক্কার একটি হাসপাতালে পাওয়া যায়। তিনি রাজনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামি আহমদের বোন।
পবিত্র হজ্ব পালনরত স্থানীয় লোকজন সুত্রে জানা যায়, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামি আহমদের বোন দেলওয়ারা বেগম (৫৫) ও তার ভাই রুমি আহমদ (৬০) সিলেটের লতিফ ট্রাভেলসের মাধ্যমে হজ্ব পালনের জন্য সৌদি আরব যান। তিনি ও তার ভাই হজ্ব পালন শেষে মিনায় পাথর মারার জন্য গেলে দেলওয়ারা বেগম হারিয়ে যান। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন হাসপাতালে খোঁজাখুজি করে ৩ সেপ্টেম্বর রোববার রাতে মক্কার শীশ নাম এলাকার কিং মালিক ফয়ছল হাসপাতালে তার লাশ পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সেখানকার পুলিশ মিনা থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.