কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী ৬ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নন্দ কুমার সিংহের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান-১ রিজুয়ানা ইয়াসমিন সুমী, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয় কুমার হাজরা,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদমপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াহিদ, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা সুজিতা সিনহা, প্রধান শিক্ষক মামুনুর রশিদ ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা এস.এম. রেজা উদ্দিন, প্রমুখ। অনুষ্টানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
সমাবেশে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি সাংসদ আব্দুল মতিন বলেন, সন্তানদের শুধু বিদ্যালয়ে পাঠিয়ে বসে থাকলে চলবে না। সন্তানরা বিদ্যালয়ে ঠিকমত পড়াশুনা করছে কিনা তা খোঁজ নিতে হবে। বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়নে ও বিদ্যালয়ের উন্নয়নে অভিভাবকদের বিদ্যালয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। সবশেষে এ বিদ্যালয় থেকে গত দুই বছরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ৩২ জনের মাঝে পুরস্কার হিসাবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.