
আবদুর রব॥ দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুন্ডে বেড়াতে গিয়ে পর্যটকরা তথ্যসেবা কেন্দ্রের ক্যামেরাম্যানের হয়রানীর শিকার হচ্ছেন। দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর ২০ আগষ্ট এ পর্যটন কেন্দ্রটি খুলে দেয়া হলে ভ্রমন পিপাসুদের পদচারনায় ইকোপার্ক এলাকা প্রাণ ফিরে পায়। কিন্তু অসাধু ক্যামেরাম্যানদের অসৎ তৎপরতায় পর্যটকরা হতাশ।
৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাধবকুন্ডে পর্যটক পুলিশের কাছে নরসিংদির এক নারী পর্যটক জাবেদ আহমদ মিছবা নামের ক্যামেরাম্যানের বিরুদ্ধে অসদাচরণ, শীলতাহানীর চেষ্টা ও জিম্মি করে অর্থ আদায়ের ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, দুরদুরান্তের আগত পর্যটকদের সুবিধার জন্য উপজেলা প্রশাসন মাধবকুন্ডে জলপ্রপাত এলাকায় ১২ জন ক্যামেরাম্যান নিয়োগ দিয়ে তাদেরকে নির্ধারিত মূল্যে ছবি তুলে ও প্রিন্ট করে দেয়ার নির্দেশনা দেয়। কিন্তু অভিযোগ রয়েছে অসাধু ক্যাামেরাম্যানরা পর্যটকদের ফুসলিয়ে ইচ্ছেমত অপ্রয়োজনীয় অসংখ্য ছবি তুলে পরে প্রত্যেক ছবির অধিক মূল্য আদায় করে। এ নিয়ে দেখা দেয় বাকবিতন্ডাসহ নানা অপ্রীতিকর ঘটনা। এক পর্যায়ে সকল ক্যামেরাম্যান এক হয়ে পর্যটকদের সাথে অসদাচরণ এমনকি শারীরিক নির্যাতন চালিয়ে দাবীকৃত টাকা আদায় করে। অনেক নারী পর্যটক তাদের শ¬ীলতাহানীর শিকার হলেও মানসম্মানের ভয়ে কেউ মুখ খুলেন না।
নাম প্রকাশ না করার শর্তে নরসিংদির আগত নারী পর্যটকদের একজন জানান, মাধবকুন্ডে জলপ্রপাত দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন। অনেক প্রতিকুলতা ডিঙিয়ে কয়েক বন্ধু নিয়ে বৃহস্পতিবার লক্ষ্যে পৌছি। ঝর্ণার কাছে যাওয়ার আগেই এক ক্যামেরাম্যান তাদেরকে ঘেরাও করে। অনেকবার বলার পরও সে পারিশ্রমিক স্পষ্ট করেনি। গোপনে সে আমার ভিডিও করে নেয়। পরে ছবি তুলা বাবত বিরাট অঙ্কের টাকা দাবী করে। এক পর্যায়ে সে শ¬ীলতাহানীর চেষ্টা ও জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করে। তার নাম জাবেদ আহমদ মিছবা জানতে পেরে পর্যটন পুলিশের কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।
মাধবকুন্ড পর্যটন পুলিশের ইনচার্জ মোক্তার আলী নারী পর্যটকের অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, ক্যামেরাম্যানরা পর্যটকদের সাথে প্রায়ই অশালিন আচরণসহ বিভিন্ন হয়রানী করে থাকে। মানসম্মানের ভয়ে কেউ লিখিত অভিযোগ দেননা। এবার লিখিত অভিযোগ পাওয়ায় আইনগত ব্যবস্থা নিতে সুবিধা হবে।
ইউএনও এসএম আবদুল¬াহ আল মামুন জানান, পর্যটকের সাথে অসদাচরণ ও হয়রানীর ঘটনা সহ্য করা হবে না। অভিযুক্ত ক্যামেরাম্যানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.