
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার বন্যাকবলিত তালিমপুর ইউনিয়নের ৩০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সমাজসেবী সংগঠন “স্বপ্নীল আশুগঞ্জ”। ৫ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী সংগঠনের উদ্যোগে তালিমপুর ইউনিয়নের বন্যাকবলিত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সঞ্জয় দাস, ব্যবসায়ী সুমন বৈদ্য, স্বপ্নীল আশুগঞ্জের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মিল্টন দাস, সংগঠনের সদস্য ফয়সাল আহমদ, সায়েম আহমেদ, মুহাম্মদ রিয়াদ, জাহিদুল ইসলাম, মো. রবিন, জুনায়েদ আহমদ, রাফি রহমান, হৃদয় খান, মনির হোসেন প্রমুখ। উলে¬খ্য, বন্যাকবলিত ৩০০ পরিবারের প্রত্যেকে পেয়েছেন চিড়া, মুড়ি, গুড়, খাবার স্যালাইন ও ঔষুধ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.