ওমর ফারক নাঈম॥ মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়েনে শিমুলিয়ায় গাছকাটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের তীরের আঘাতে মাসাদ মিয়া (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন এবং এ ঘটনায় জড়িত অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়েনে শিমুলিয়া গ্রামের সুমন মিয়ার সাথে প্রতিবেশী বকুল মিয়ার গাছ কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। এর সূত্রে ধরে বর্তমান মেম্বার মোহাহিদ ও
রাজা মিয়া গ্রুপ দেশীয় অস্ত্র তীর-ধনুক নিয়ে দুই পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে বর্তমান মেম্বার মোহাহিদ পক্ষের মাসাদ নামে একজনের এর গলায় তীরের আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় উভয়পক্ষের আরও ১০ জন আহত হন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন একই গ্রামের আখেদা বেগম (৪৫), আব্দুল মিয়া (৩০), নিপু মিয়া, রিপন আহমদ। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানি মেডিকেলে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, জনি মিয়া, ফারুক আহমদ, জুবেল মিয়া, রুবল মিয়া।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো: সোহেল আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। মাসাদ আপারকাগাবালা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের জমজ আলীর ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.