
বিশেষ প্রতিনিধি॥ আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০১৭ উপলক্ষ্যে কুলাউড়ায় পথসভা এবং র্যালীর আয়োজন করা হয়েছে।
১১ সেপ্টেম্বর বিকাল ৫টায় পথসভা এবং র্যালী একই সাথে কুলাউড়া শহরে বিচরন করেন। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউসুফের অনুপ্রেরননায় কুলাউড়া থানা পুলিশ এ আয়োজন করে।
র্যালিটি কুলাউড়া থানা থেকে বের হয়ে মিলি প্লাজা পর্যন্ত যায়। সেখান থেকে ফিরে এসে দক্ষিন বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। পথিমধ্যে অন্ততঃ ৪টি স্থানে পথসভা করা হয়। সভায় আত্মাহত্যা কুফল বিষয়ে আলোচনা করা হয়। এত কুলাউড়া সার্কেলের বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, কুলাউড়া থানার ওসি মোঃ শামীম মুসা এবং কুলাউড়া থানা জামে মসজিদের পেশ ইমাম। আত্মাহত্যা প্রতিরোধ সকলকে সচেতন করার জন্য র্যালী থেকে মাইকিং করা হয়।
কুলাউড়া সার্কেলাধীন কুলাউড়া, বড়লেখা এবং জড়ী থানার জুন ১৫ থেকে জুন ২০১৭ পর্যন্ত ৯০ জন আত্মহত্যা করেছে। এর মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ৭১ জন এবং বিষপানে ১৯ জন আত্মহত্যা করেছে। এর মধ্যে ৫৩ টি চা বাগানে ১৯ জন আত্মহত্যা করেছে।আত্মহত্যার প্রবনতা পুরুষদের মধ্যে বেশি যার সংখ্যা ৪৮জন এদের মধ্যে পুরুষ ৪৮ জন এবং মহিলা ৪২ জন। জুন ২০১৭ থেকে কুলাউড়া সার্কেলের উদ্যোগে মসজিদের ইমাম, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং চা বাগানের ম্যানেজারদের কাছে চিঠি পাঠিয়ে আত্মহত্যার কুফল সম্পর্কে আলোচনার আহবান জানানো হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.