
কমলগঞ্জ সংবাদদাতা॥ মায়ানমারে মুসলমানের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে মৌৗলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
১১ সেপ্টেম্বর সোমবার বাদ আসর নছিরগঞ্জ বাজার ও এলাকাবাসীর উদ্যোগে মাদ্রাসা নছিরগঞ্জ মাদ্রাসার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন, মুক্তিযোদ্ধা আয়ুব আলী,
আওয়ামীলীগ নেতা মো. খলিলুর রহমান, আব্দুর রফিক, মুক্তিযোদ্ধা আতাউর রহমান, ইউপি সদস্য ইসরাইল মিয়া, সাবেক ইউপি সদস্য ওয়াহিদ আলী, নছিরগঞ্জ মাদ্রাসার মহতামিম মখলিছুর রহমান, আরজান আলী ও নছিরগঞ্জ জামে মসজিদের ইমামসহ এলাকার সর্বস্থরের হাজার হাজার লোক সমাগম ঘটছে।
বক্তব্যে বক্তারা বলেন, অবিলম্বে অংসান সূচীকে গণ হত্যার দায়ে ফাশির কাষ্টে আনা হোক, রোহিংঙ্গা মুসলমানদেরকে তাদের নাগরিকত্ব আরাকানে দেওয়া হউক, নির্বিচারে তাদেরকে কেন হত্যা করা, আগুন দিয়ে পুড়িয়ে মারা এধরনের নোংরা কাজ কোন ধর্মে নেই। পরিশেষে মুসলিম জাতি রক্ষার জন্য দোয়া করে সভার সমাপ্তি করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.