কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে মিরতিংগা চা বাগানের ২০ নং সেকশনের গুটি বাড়ির একটি নালাতে এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পান বাগান পাহারাদার কৃষ্ণ অলমিক। লাশটি বিচ্ছিন্ন, গলা নেই। শুধুমাত্র নিচের অংশ রয়েছে। খবর পেয়ে সন্ধ্যায় কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে রাতে লাশ থানায় নিয়ে আসে।
কমলগঞ্জ থানার ওসি মো: বদরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুুলিশ লাশ উদ্ধার করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.