
ওমর ফারুক নাঈম॥ নব্বই দশকে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ‘র মা নীলা চৌধুরী বলেছেন, সালমানকে পরিকল্পিত ভাবে সংজ্ঞবদ্ধ হয়ে হত্যা করা হয়েছে, সালমান শাহ আত্মহত্যা করেনি। স্ত্রী সামিরা ও তার পরিবার মিলে তাকে হত্যা করেছে। সাথে চলচিত্র জগতের অনেকে ছিল।
বুধবার ১৩ সেপ্টেম্বর বিকেলে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে সালমান শাহ ঐক্যজোট মৌলভীবাজার জেলা আয়োজিত মহা-সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লুৎফর রহমান শামীমের সভাপতিত্বে ও চিনু রঞ্জন তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা সভাপতি আব্দুল মুহিত ও সালমান শাহ’র মামা আলমগির হোসেন কুমকুমসহ অন্যান্যরা।
এসময় নীলা চৌধুরী আরো বলেন, সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামী রুবি দাবি করেছেন, রুবির চাইনিজ স্বামী ও সালমানের স্ত্রী সামিরাই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক হত্যাকা-ে সরাসরি জড়িত! তাহলে রুবীকে কেন আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছেনা?
তিনি বলেন, আমার ছেলের সাথে সামিরার কখনো ভালো সম্পর্ক ছিলোনা। টাকা পয়সার জন্য সামিরা তার সাথে খারাপ ব্যবহার করত। তার পরিবারও লোভী ছিল। তারা সালমানকে জামাই হিসেবে মেনে নেয়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.