
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ৮ এপ্রিল শুক্রবার কয়েক দফার ঝড় ও শিলাবৃষ্টির পর ১১ এপ্রিল সোমবার রাত ৭টায় আবারো উপজেলায় প্রায় ২০ মিনিট ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
এর আগে শুক্রবারের কয়েক দফার শিলাবৃষ্টিতে উপজেলার প্রায় ৩ হাজার মানুষের ঘর ও ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে সোমবার রাতে এ সংবাদ লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। রাত ৭টার দিকে এই ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে। আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে পড়ে জনজীবন। বন্ধ হয়ে যায় সারা উপজেলার বিদ্যুৎ সরবরাহ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.