
কমলগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার পুজামন্ডব ও পুরোহিতদের আর্থিক অনুদান প্রদান করেছে কমলগঞ্জ পৌরসভা।
২১ সেপ্টেম্বর বৃহষ্পতিবার দুপুর ১টায় পৌরসভা মিলনায়তনে পূজামন্ডবের সভাপতি/সম্পাদক ও পুরোহিতদের মধ্যে আনুষ্টানিকভাবে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর মো: আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পুজা উদযাপন কমিটির সহসভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব, কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পাল, কমলগঞ্জ থানার উপ পরিদর্শক জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সালেহ এলাহী কুটি, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব রায় সঞ্জয়, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গা বাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমলেন্দু রায়, কেন্দ্রীয় দুর্গাবাড়ি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলক চন্দ্র দেব, কালিবাড়ি মন্ডপের পুরোহিত নীল মনি চক্রবর্তী প্রমুখ। অনুষ্টানে কমলগঞ্জ পৌরসভার ৬টি পুজামন্ডপে নগদ ২৭ হাজার টাকা ও ৫জন পুরোহিত, ৫জন ব্রাক্ষণকে নগদ ৮হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.