
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মায়ানমারে মুসলমানদের উপর পাশবিক অত্যাচার, গণধর্ষন, ও নির্মমভাবে হত্যাার প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সকালে তৌহিদী জনতা ও বছির মহল মাদ্রাসার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌধুরী বাজারে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মাও.আ. সালাম তালুকদার এর সভাপতিত্বে এবং মাও. এনামুল হক নোমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাও. এমদাদুল হক তালুকদার, মাও. মুফতি ইব্রাহিম খলীল,সাবেক মেম্বার আ: হাকীম তালুকদার ও সাংবাদিক মাহফুজুর রহমান সুমন প্রমুখ।
সমাবেশে বক্তারা মুসলিম নিধন বন্ধ, রোহিঙ্গা মুসলিম শরনার্থীদের সার্বিক নিরাপত্তা ও নাগরিগকত্ব প্রদান পূর্বক নিজ দেশে প্রত্যাবর্তনের উদ্যোগ নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সর্বাতœক ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.