কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জের আদমপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় আদমপুরস্থ গুড নেইবারস কার্যালয়ের মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন বিশিষ্ট লেখক-গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজ।
১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১২ টি স্টল নিয়ে আসে। বিজ্ঞান মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার অঞ্চলের প্রকল্প পরিচালক রিমো রনি হালদার, তেঁতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নুর উদ্দীন আহমদ, আদকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অর”ন কুমার সিংহ, সাংবাদিক সাব্বির এলাহী ও সাংবাদিক আসহাবুুজ্জামান শাওন। বিকাল ৪টায় বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক সমাপনীকালে অংশ গ্রহনকারী স্টলগুলি মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.