
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও তাদেরকে নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপি প্রচার অভিযান চালিয়েছে মৌলভীবাজার জেলা বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাব। বাল্যবিয়েতে অভিভাবকদের নির”ৎসাহী, এর কুফল এবং বাল্যবিয়ে বন্ধে জেলার বিভিন্ন উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাব দীর্ঘদিন ধরে কাজ করছে।
বড়লেখায় উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে প্রচার অভিযানে অংশ নেন জেলা বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাবের চেয়ারম্যান জাকির হোসেন মনির, মহাসচিব সৈয়দ মুন্তাছির রিমন, সদস্য র”বেল রানা চৌধুরী, ফয়সল আহমদ, কামর”ল ইসলাম, সৈয়দা শারমিন নাহার। এসময় বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও এসএম আবদুল¬াহ আল মামুন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, দক্ষিণ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, আ’লীগ নেতা সিরাজ উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.