কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পাওয়া কিশোর কিশোরী ঘটনায় কমলগঞ্জ থানা হাজতে আটক ছিলেন কিশোর বর রশীদ মিয়া ও তার বাবা ময়না মিয়া। শুক্রবার রাত ১০টায় থানায় মুচলেখা দিয়ে মাধবপুর ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান ও সদস্যদের জিম্মায় ছাড়া পান বর ও বরের পিতা।
শুক্রবার বিকালে বাল্য বিবাহের চেষ্টার কারণে বর কিশোর রশিদ মিয়া ও তার বাবা ময়না মিয়াকে আটক করে কমলগঞ্জ থানা হাজতে রাখা হয়েছিল। শুক্রবার রাতে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু ও তার পরিষদের সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যদের উপস্থিতিতে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত আর বিয়ের উদ্যোগ নিবেন না বলে আটক রশিদ মিযা ও তার বাবা ময়না মিয়া থানায় একটি মুচলেখা দেয়। পরে জনপ্রতিনিধিদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
কমলগঞ্জ থানার ওসি মো: বদরুল হাসান ও মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুচলেখায় আটক দুইজনকে ছেড়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.