
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আবদুল্লাহ আল মামুন ও সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাসের বদলি জনিত কারণে শনিবার রাতে উপজেলা পরিষদেও পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টুর সভাপতিত্ব যুবলীগ নেতা কামাল আহমদ ও সায়ফুর রহমানের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও রফিকুল ইসলাম সুন্দর। সংবর্ধিত অতিথি ছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, পাথারিয়া গাংকুল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, প্রেসক্লাব সে্েক্রটারী ও কোর্টের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, এনাম উদ্দিন, নছিব আলী, ময়নুল হক, বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, অধ্যক্ষ আব্দুল বাছিত, সাংবাদিক আব্দুর রব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, ইউপি সদস্য ইমাম উদ্দিন হিফজুর।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.