কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির একজন ছাত্রী শনিবার ২৩ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে। শনিবার কলেজে ক্লাস পরীক্ষা দিয়ে ছাত্রীটি আর বাড়ি ফিরে যায়নি। এ ঘটনায় ছাত্রীর বাবা কমলগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
কমলগঞ্জ থানায় করা মেয়ের বাবা ফারুক বক্স (৫০)-এর করা সাধারন ডায়েরী সূত্রে জানা যায়, তার মেয়ে পপি বেগম (১৮) কমলগঞ্জের আব্দুর গফুর চৌধুরী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্রী। শনিবার কলেজের শ্রেণি পরীক্ষায় অংশ নিতে সে ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে কলেজে এসে পরীক্ষায় অংশগ্রহন করলেও পরে আর বাড়ি ফিরে যায়নি। তাকে অনেক খোঁজা খোঁজির পরও পাওয়া না গেলে শনিবার রাতে তিনি (বাবা) কমলগঞ্জ থানায় নিঁখোজের বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন (ডায়েরী নম্বর ১২৭৩, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৭)।
কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান ছাত্রী নিখোঁজে থানায় সাধারণ ডায়েরীর সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.