
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মসজিদ নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন (সুমি)।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে এবং শিক্ষক কামাল উদ্দিন ও সোহেল আহমদের যৌথ সঞ্চালনায় ফলক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, সহকারী প্রধান শিক্ষক অনিল কুমার সিংহ, তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন আহমদ প্রমুখ। মৌলভীবাজার জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন এ মসজিদে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় মুসল্লীগণ নামাজ পড়তে পারবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.