
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার সুজানগর ইউনিয়নে ইমাম বুখারী (রহ.) সুজানগর জামে মসজিদ নামে একটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর শুক্রবার মিলাদ মাহফিল ও জুম্মার নামাজের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গ্রামের ১২৭ পরিবার মিলে এ মসজিদটি নির্মাণ করেন।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান মকবুল হোসেন সেবুলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা শামছুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব, বাঘমারা জামে মসজিদের সভাপতি বদরুল ইসলাম, শিক্ষক বেলাল আহমদ, খালেদ আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, সমাজসেবক সমছ উদ্দিন, সিরাজ উদ্দিন, হানিফ পারভেজ, আব্দুল জলিল ফুলু মিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.