
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে মণিপুরী মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণে ২ অক্টোবর সোমবার থেকে দুই দিনব্যাপী বিএমইটি মেধা বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের (বিএমইটি) আয়োজনে এই বৃত্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দুই শতাধিক মণিপুরী মুসলিম শিক্ষার্থী অংশ নেয়। সকাল সাড়ে নয়টায় তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চবিদ্যালয়ে পরীক্ষা হয়। বিভিন্ন প্রাথমিক উচ্চবিদ্যালয়ের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির সকাল শিফটে বাংলা বিষয়ের পরীক্ষা এবং বিকেল শিফটে গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি শ্রেণিতে মোট ২১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরবর্তী পরীক্ষা আগামী ৪ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে। প্রতিটি শ্রেণিতে চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দশম শ্রেণির পরীক্ষায় পাঙাল, বিষ্ণুপ্রিয়া ও মীতৈ সম্প্রদায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আগামীতে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে আয়োজ সূত্রে জানা যায়। পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রস্টের সভাপতি ও তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন এবং হল সুপারের দায়িত্ব পালন করেন মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহাব উদ্দিন।
বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন জানান, ২০০১ সাল থেকে বিএমইটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.