হাবিবুর রহমান ফজলু॥ কুলাউড়া পৌর শহরের দক্ষিনবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহসিনা বেগম এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস্য সংরক্ষন আইনে সাড়ে ৭ কেজি জাটকা ইলিশ মাছ আটক করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শহরের দক্ষিনবাজারের মাছ বাজারে ১২ এপ্রিল মঙ্গলবার জাটকা ইলিশ মাছ বিক্রি করার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি জাটকা ইলিশ আটক করা হয়। এসময় ইলিশ বিক্রেতারা মাছ ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে জব্দকৃত জাটকা এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য অফিসার সুলতান মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসারের স্টেনো বিনয় চন্দ্র দেব ও কুলাউড়া থানা পুলিশ ফোর্স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.