
এইচ ডি রুবেল : কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পুলিশের অভিযানে ১টি দেশীয় অস্ত্রসহ সাদিক হাসান পাপ্পু (২৪) নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
থানাসুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আবুল বাশার, এসআই জহিরুল ইসলাম তালুকদার, এসআই আনোয়ার হোসেন, এসআই কানাই লাল চক্রবর্তী, এসআই আব্দুল খালেক, এসআই ইয়াছিন মিয়া, এএসআই হোসেন আহমদসহ একদল পুলিশ বুধবার দিবাগত রাতে কুলাউড়া উপজেলার উত্তর লস্করপুর নিবাসী কাবুল মিয়ার ছেলে সাদিক হাসান পাপ্পুকে দক্ষিন জয়পাশা গাং পাড় এলাকা থেকে গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তিনুযায়ী কালো টেপ দ্বারা মোড়ানো একটি লোহার পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত পাপ্পুর বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে থানাসুত্রে জানা গেছে।
৫ অক্টোবর বৃহস্পতিবার পাপ্পুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.