কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য (টিকরপাড়া) গ্রামে গ্যারেজ থেকে সিএনজি অটোরিক্সা চুরি হয়েছে।
৮ অক্টোবর রোববার দিবাগত রাতে মছু মিয়ার বাড়িতে ঘরের বাঁশের বেড়া ও গাড়ির তালা ভেঙ্গে দুবৃক্তরা চুরি করে নিয়ে যায়।
গাড়ির মালিক মছু মিয়া জানান, প্রতিদিনের মতো আমার সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ-১১-৮১৫৮) গাড়ি ঘরে রেখে তালা দিয়ে ও ঘরের বেড়া বন্ধ করে রাখি। সিন্ডিকেট গাড়ি চুর চক্র বাঁশের বেড়া কেটে ও গাড়ির তালা ভেঙ্গে দ্রুত নিয়ে পালিয়ে গেছে। অনেক খোঁজখুঁজি করেও গাড়ির কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মছু মিয়ার বাবা আব্দুল গণি বাদি হয়ে একটি সাধারণ ডায়েরী (ডায়েরী নম্বর ১৫৮) করেন।
সিএনজি অটোরিক্সা চুরির সত্যতা নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ নাসির উদ্দীন বলেন, সকালেই গাড়ি চুরির সংবাদ জানানো হয়েছে এবং থানায় একটি অভিযোগও দেয়া হয়েছে। এ ঘটনায় গাড়ির নাম্বার সকল জায়গায় প্রেরণ করে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.