
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা শুভ নববর্ষ ১৪২৩ উৎসব সকাল থেকে শুরু হয়েছে। সকাল ৮ ঘটিকায় সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে আবাহণ সংঙ্গিতের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়।
জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালের নেতৃত্বে শহীদ মিনার প্রাঙ্গন থেকে শোভাযাত্রার বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য শোভাযাত্রায় শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, পাবলিক লাইব্রেরি, ইসলামী ফাউন্ডেশন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল এবং কলেজের নানা বয়সী মানুষ রং বেরঙের পোষাক পরে বর্নিল সাজে যোগ দেয়।
নতুন বছরকে বরণ করতে পৃথক ভাবে জেলা প্রশাসন, পৌরসভা, প্রেসক্লাব, সদর উপজেলা পরিষদ সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন দিনব্যাপী অনুষ্ঠান পালন করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.