
যুক্তরাজ্য থেকে মকিস মনসুর॥ বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক জনসমাগমের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উ”সাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন ইউকে‘র স্বফল রোড শো অনুষ্ঠান ১৩ এপ্রিল নিউপোর্ট শহরের হলি ইন হোটেলে সম্পন্ন হয়েছে।
ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান দিলাবর ও হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল মাহবুব নূর মাবস এর পরিচালনায় অনুষ্ঠিত রোড শো অনুষ্ঠানে গ্রেরেন ওয়ার্টাস, সালিক মুনিম, জাকারিয়াশাহ, রাহেল মিয়া, আব্দুল আলিম মাইক ও আব্দুল কাহিম কয়েস বক্তব্য রাখেন।
মধ্যাহ্ণভোজের পর আগত ব্যবসায়ীরা বিভিন্ন কোম্পানী, সাপ্লাইয়ারস একে অন্যের সাথে কূশলবিনিময় ও ব্যবসায়িক নানা বিষয়ে মতবিনিময় করেন।
চেম্বারের চেয়ারম্যান দিলাবর এ হোসাইন ও সেক্রেটারী জেনারেল মাহবুব নূর মাবসসহ চেম্বারের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে চেম্বার অব কমার্সের বিগত দিনের কর্মকান্ডের নানা বিবরন তুলে ধরেন এবং চেম্বারের সদস্য হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
রোড শো অনুষ্ঠানে চ্যানেল এস টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভির আহমদ, বাংলাটিভির ওয়েলস এ্যাম্বেসেডর ও ওয়েলস বাংলানিউজের এডিটর মকিস মনসুর আহমদ, চেম্বারের ডেপুটি সেক্রেটারী ইমতিয়াজ হোসেন জাকি, মিডিয়া ডাইরেক্টর আফজল খান মিতু, ফাইন্যান্স ডাইরেক্টর আবু তাহের খান রিপন, আইটি ডাইরেক্টর ইয়াহিয়া হাসান, ট্রেড এন্ড ইনভেস্টম্যান্ট ডাইরেক্টর আব্দুল আলিম মাইক, জাকির আজাদ, আব্দুল কাহিম কয়েস, মুক্তার আহমদ, শাহ শাফি কাদির, সালেহ রহমান, মুসলেহ উদ্দিন, জিয়া হকসহ ওয়েলসের বিভিন্ন শহর থেকে নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.