এইচ ডি রুবেল॥ দায়িত্বপালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ মোশারফ হোসেন (৫৫) নামক এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি কুলাউড়ায় থানার কনষ্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ী নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার বারাহিনগর গ্রামে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা জানান, কনেষ্টেবল মোশাররফ অন্যান্য ফোর্সের সাথে ১১ অক্টোবর বুধবার রাতে উপজেলার হাজিপুর ইউনিয়নে ডিউটিরত ছিলেন। ভোরবেলা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অন্যান্য সদস্যারা তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসে। সকাল ৭টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে পুলিশ সদস্য মোশাররফের অকাল মৃত্যুতে কুলাউড়া থানা পুলিশের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, কনেষ্টেবল মোঃ মোশারফ হোসেন মাত্র ১০ দিন আগে হবিগঞ্জ থেকে কুলাউড়া থানায় যোগদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.