
রাজনগরে প্রতিনিধি॥ জেলার রাজনগর উপজেলায় আন্তর্জাতিক দুর্য়োগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৩ অক্টোবর শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান। বিশেষ অথিতি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার, হোসনে আরা তালুকদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুইয়া, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ। রাজনগর ডিগ্রি কলেজের প্রভাষক শাহানারা রুবীর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক পরিচালিত শান্তি ও সম্প্রীতিতে নারী প্রকল্পের মোঃ নুরুল ইসলাম, নারী সংগঠক মোছাঃ হালিমা বেগম, টেংরা কিশোর কিশোরী ক্লাবের সদস্য শামিমা ইয়াছমিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.