
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে শুক্রবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বী এর সভাপতিত্বে ও পিআইও মোঃ শিমুল আলীর পরিচালনায় জনমিলনকেন্দ্রে অনুষ্টিত‘ দুর্যোগ সহনীয় আবাস গড়ি,নিরাপদে বাস করি ’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদিউর রহিম জাদিদ, ভাইস চেয়ারম্যান নেহার বেগম, মা ও শিশু ডাঃ সুলতান আহমদ, পিআইও মোঃ শিমুল আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) আবুল বাশার, ইন্সট্রাকটার আফসানা আক্তার, প্রধান শিক্ষক আব্দুছ ছালাম প্রমুখ। অনুষ্টান শেষে কুলাউড়া ফায়ার সার্ভিস দল ও মুক্ত স্কাউট সদস্যরা দুর্যোগ প্রতিরোধ বিষয়ক বিভিন্ন মহড়া প্রদর্শন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.