স্টাফ রিপোর্টার॥ রাজনগরের সদর ইউনিয়নের খারপাড়া এলাকা থেকে আছমান মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আছমান মিয়া সদর ইউনিয়নের খারপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খারপাড়ায় অভিযান চালিয়ে আছমান মিয়াকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শ্যামল বণিক বলেন,আটক আছমান মিয়া কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে (আজ) রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.