বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার ছোটলেখা চা বাগানের দরিদ্র কৃষক শিপন হাওলাদারের শেষ সম্বল বাছুরসহ ৩টি গরুই চোরের দল চুরি করেছে। শনিবার রাতে এলাকাবাসী ২ গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এরা হচ্ছে সাতকরাকান্দি গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে গিয়াস উদ্দিন (২৪) ও পূর্বমোহাম্মদ নগর গ্রামের ফাতির আলীর ছেলে নিজাম উদ্দিন। রোববার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে, দরিদ্র কৃষক শিপন হাওলাদারের গাভী, ষাড় ও একটি বাছুর রয়েছে। দুইট গরু দিয়ে চাষাবাদ করে জীবকিা নির্বাহ করেন। শুক্রবার রাতে চোরের দল শেষ সম্বল ৩টি গরুই চুরি করে নিয়ে যায়। এঘটনায় তিনি ৫ গরু চোরের বিরুদ্ধে খানায় মামলা করেন।
ওসি (তদন্ত) দেব দুলাল ধর জানান, আটক দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চোরাই গরুগুলো উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.