
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার সাত নং খাসিয়া পুঞ্জিতে সোমবার সমন্বিত শিশু পুষ্টি কার্যক্রমের আওতায় চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম বিডি-৪০১ এর আদিবাসী ২০০ শিশু শিক্ষার্থীকে পুষ্টি সহায়ক খাবার বিতরণ করা হয়েছে। প্রকল্পের অর্থায়ন করেছে কম্প্রেশন ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ।
প্রকল্প কমিটির সভাপতি প্রবিনসন সুচিংয়ের সভাপতিত্বে ও চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম বিডি-৪০১ এর ম্যানেজার টারজেং পাপাংয়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাধবপুঞ্জির খাসিয়া মন্ত্রী ওয়ানবর লংডঃকিরি, সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার মদন সাহা, সাবেক ইউপি মেম্বার ডেভিড পাপাং, আদিবাসী যুবনেতা শিতেশ খংলা, সমিরণ মুন্ডা, এলিয়াস বারে প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.