রাজনগর প্রতিনিধি॥ রাজনগরের মুন্সিবাজারে জাতীয় ভুক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা
প্রশাসক কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিনের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান করাহয়।
স্থানীয় সুত্রে জানাযায়, মুন্সিবাজারের শাহজালাল মেডিসিন সেন্টারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন মেডিসিন পাওয়া গেলে ভ্রাম্যমান আদালত কর্তৃক উক্ত ব্যবসা প্রতিষ্টানের মালিক মো.আনোয়ার হোসেন চৌধুরীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের জনকল্যান প্যাথলজি ও নিলুফা ডায়াগনস্টিক সেন্টাারের মালিককে এক সাপ্তাহের মধ্যে বৈধ কাগজপত্র নিয়ে কার্যালয়ে উপস্থিত হতে বলা হযেছে। পরে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বাজাররের সকল ব্যবসায়ীদের একত্রিত করে জাতীয় ভুক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বক্তব্য প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.