এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা শিশু একাডেমীর আয়োজনে ১৭ অক্টোবর মঙ্গলবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে ও শিক্ষিকা কুসুম আক্তার কলির পরিচালনায় জনমিলন কেন্দ্রে শিশু অধিকার সপ্তাহের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভুইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী, সাংবাদিক চৌধূরী আবু সাইদ ফুয়াদ, সেলিম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) আবুল বাশার। সমাপনী অনুষ্টানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশু শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয় ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.