কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত ইসকন মন্দিরে (ইসকন ভক্তদের) আয়োজনে অন্নকোট উৎসব (ভাতের পাহাড়) অনুষ্ঠিত হয়।
২০ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় উৎসবের আনুষ্টানিক উদ্বোধন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ। এ সময় অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং করডর, প্রণয় দত্ত, বিশ^জিৎ রায়, জ্যোর্তির্ময় দেব, সুব্রত দেব রায় সঞ্জয় প্রমুখ। সারাদিন ব্যাপী অনুষ্ঠান প্রাঙ্গনে হাজারো সনাতনী সম্প্রদায়ের সমাবেশ ঘটে অন্নকোট উৎসবে। উৎসবের দেশ, জাতির শান্তি ও সমৃদ্বির জন্য প্রার্থনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.