বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা ছাত্রমজলিশের উপজেলা কমিটি পুনর্গঠনের লক্ষ্যে ২১ অক্টোবর শনিবার আইসিএম মিলনায়তনে ইসলামী ছাত্র মজলিশের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্র মজলিশের সভাপতি ফরহাদ সাইফুল্লাহ। সদস্যদের প্রত্যক্ষ ভোটে মু. এনামুল হক সভাপতি, মু. হাবিবুর রহমান সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। সভায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রমজলিশের সুনামগঞ্জ জেলা সভাপতি কাজী এনামুল হক, সাবেক জেলা সভাপতি এম আতিকুর রহমান, মুতাহিরুল ইসলাম, মনসুর আহমদ, মু. আব্দুল করিম, আব্দুল মান্নান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.