কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) মৌলভীবাজার এর উদ্যোগে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে তিনদিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সোমবার বিকেলে সমাপ্ত হয়েছে।
শনিবার সকাল ১১টায় প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠিরশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মুসতাক হাসান মুহ: ইফতিখার।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক এর প্রোমোশন অফিসার মুজিবুর রহমান, ক্ষুদ্র ও কুঠির শিল্প সংগঠক কমলগঞ্জের সভাপতি আহমদ সিরাজ প্রমুখ। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৫৬ জন বেকার যুবক-যুবতী শিল্প উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
আলাপকালে কমলগঞ্জ নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, কমলগঞ্জ উপজেলা মণিপুরী, ত্রিপুরী, গারো, বাঙ্গালী মহিলা সমন্বয়ে তাঁত ও পানচাষ, মধু চাষ, বাঁশ-বেত শিল্পী ও মৃৎশিল্পে এক সম্ভাবনাময় অঞ্চল। তাই এ ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এই প্রথমবারের বিসিক মৌলভীবাজার শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে এগিয়ে এসেছে। তিনি আরো বলেন, লেখাপড়া শিখে একটি ভালো চাকুরি সবার আরাধ্য। সমস্যা হলো এতো কর্মসংস্থানতো নেই। তাই আমরা উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ নিয়েছি, যারা চাকুরির পেছনে না ঘুরে নিজেদের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিবে। ইতোপূর্বে কমলগঞ্জে ৫০ জনকে ফ্রিল্যান্সিংয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের কাছে কমলগঞ্জের শিক্ষিত তরুণ-তরুণীদের একটি ডাটাবেইজ রয়েছে। আমরা সেখান থেকে বাছাই করে তাদের বিভিন্ন আতœকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ দিয়ে থাকি। তারই অংশ হিসেবে বিসিকের সহায়তায় তিনদিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.