
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে হতদরিদ্র মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আত্মনির্ভরশীল ও কর্মসংস্থানের লক্ষ্যে ২৩ অক্টোবর সোমবার দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের হতদরিদ্র নারী সুমা রানী দেবীকে একটি সেলাই মেশিন প্রদান করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) কমলগঞ্জ সুমি আক্তার, সাংবাদিক শাব্বির এলাহী ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুমা রানী দেবীর স্বামী মারা যাওয়ার পর দুই শিশু সন্তানকে নিয়ে দুই বছর ধরে তার দরিদ্র পিতার বাড়ীতে অবস্থান করছেন। সন্তানদের লেখাপড়া ও ভরণপোষণ চালাতে তিনি অন্যের সেলাই মেশিনে কাজ করে প্রতিবেশীদের জন্য জামা কাপড় বানিয়ে রোজগার করতেন। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাকে একটি সেলাই মেশিন প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.