স্টাফ রিপোর্টার॥ বড়লেখায় রবি ও পরবর্তী খরিপ মৌসুমে প্রণোদনা ও কৃষি পূণর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এ প্রণোদনা তুলে দেন হুইপ মো. শাহাব উদ্দিন। এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদগণ এবং কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে হুইপ মো. শাহাব উদ্দিন বলেন, স্মরণকালের দীর্ঘমেয়াদি বন্যায় কৃষকেরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুষিয়ে নিতে সরকার সার, বীজসহ বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় কৃষকের পাশে আছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.