কমলগঞ্জ প্রতিনিধি॥কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের প্রাক্তন ব্যবসায়ী, সমাজসেবক ও সাংবাদিক এস, কে, দাসের বড় ভাই
শিশির কান্তি দাস (৭০) বৃহষ্পতিবার দিবাগত ভোর রাত ৩:৩৫ মিনিটের রহিমপুর ইউনিয়নের বাবুরবাজার শ্রীনাথপুর গ্রামের নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ২টায় শ্রীনাথপুর গ্রামের নিজ পারিবারীক শ্মশানঘাটে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। শিশির কান্তি দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনেল আহমদ তরফদার, কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.