
বিশেষ প্রতিনিধি : কুলাউড়া ডেকোরেটার্স শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে নির্বাচন শীর্ষক এক আলোচনা সভা ৩০ অক্টোবর সোমবার দুপুরে কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবে অনুষ্টিত হয়। সমিতির যুগ্ম আহবায়ক চান মিয়ার সভাপতিত্বে ও মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক আহবাব হোসেন রাসেল, কুলাউড়া পৌরসভার কাউন্সিলর হারুনুর রশিদ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক রাজুম আলী রাজু, রেলওয়ে শ্রমিকলীগ কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.