
স্টাফ রিপোর্টার॥ জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার ও হোমিও ডাক্তার মো: ইয়াজ উদ্দিন চৌধুরীর স্ত্রী ছালেহা আহমদ চৌধুরী (৫০)কে অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ নিয়ে পালিয়েছে বাসার কাজের মহিলা।
বুুধবার ১ নভেম্বর দুপুরে শহরের কাশিনাথ রোড এলাকার ছায়ানীড় বাস ভবনে ঘটনাটি ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গৃহকর্তী ছালেহা আহমদ চৌধুরী মৌলভীবাজার সদর হাসপাতালে মহিলা ওয়ার্ডে অজ্ঞান অবস্থায় ভর্তি রয়েছেন।
অবসরপাপ্ত জনতা ব্যাংকের ম্যানেজার ও হোমিও ডাক্তার, মো: ইয়াজ উদ্দিন চৌধুরী মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, দুপুরে ফার্মেসী থেকে বাসায় খাবার খেতে গেলে বাহির থেকে ডাকাডাকি করলে ভিতর থেকে কোন সারা শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খোলে যায়। ভিতরে প্রবেশ করে দেখতে পাই স্ত্রী ছালেহা আহমদ অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। পরে বিভিন্ন রুমে দিয়ে দেখতে পাই আসবারপত্র তছনছ করা এবং আলমারীতে থাকা প্রায় ১০ ভরি স্বার্ণলাংকা ও নগদ ৫হাজার টাকা নিয়ে কাজের মহিলা পালিয়ে যায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.