
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ৪৬ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেল প্রশাসন ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে ‘উৎপাদন মুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় দিবসের পতাকা উত্তোলন করেন জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করেন সাবেক চিফ আলহাজ্ব উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.