বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ৫ লিটার চোলাই মদসহ রানু মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের হারুন মিয়ার ছেলে। রোববার আদালতের মাধ্যমে পুলিশ তাকে জেলহাজতে পাঠিয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, ৪ নভেম্বর শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দক্ষিণভাগ বাজার এলাকায় মদ বিক্রি করছিলেন রানু মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ ৫ লিটার চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেছে।
ওসি মুহাম্মদ সহিদুর রহমান চোলাই মদসহ একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.