
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে মিছিল ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর রবিবার রাতে পৌরশহরে মিছিল শেষে বড়লেখা সদর ইউনিয়ন হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর যুবলীগ সভাপতি জসিম উদ্দীন।
সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম রুবেল’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ছালেহ্; আহমদ জুয়েল, যুবনেতা শামীম উদ্দিন, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ বাদশা, গৌছ উদ্দিন, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি জালাল আহমদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুর্শেদুজ্জামান সাদেক, যুবলীগ নেতা আবুল হাসনাত রিপন, নাজমুল হোসেন জীবন, আবু হানিফ, জাকির হুসেন, জাবের উদ্দিন প্রমুখ।
সভায় বিভিন্ন ওয়ার্ডেও যুবলীগের সভাপতি ও সম্পাদক ছাড়াও কার্যকরী কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.