
প্রনীত রঞ্জন দেবনাথ॥ প্রতি বছরের ন্যায় এবারও কার্ত্তিকের হরি উত্থান তিথিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী “নিঙোল পালী” উৎসব ৫ নভেম্বর রোববার রাতে অনুষ্ঠিত হয়। প্রতিবছর মহারাস উৎসবের পরদিন মৈতৈ মণিপুরী যুবক-যুবতীদের অংশগ্রহণে মণিপুরী ভাষায় নিঙোল পালী উৎসবে আলেঅচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়ে আসছে। ৯৩তম নিঙোল পালী উৎসব-২০১৭ এর আয়োজন করে দ্যা ভানুবিল ড্রামা পার্টি।
এরই ধারাবাহিতায় রোববার সন্ধ্যা ৭টায় ভানুবিল নিঙোল পালী পরিচালানা পর্ষদের সভাপতি লৈচোম্বম রাজকুমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৈসাম বিশ্বজীৎ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি সামছুল আলম সেলিম, ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দাল হোসেন, ইউপি সদস্য কে মনিন্দ্র সিংহ প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের শিল্পী ইকবাল সাই এবং মণিপুরী শিল্পীদের একক ও দলীয় নৃত্য পরিবেশন করা হয়। সবশেষে ভানুবিল ড্রামা পার্টির পরিবেশনায় মনাওবী এম. এম এর রচিত নাটক “অরূবা ঈচেল” মঞ্চস্থ হয়। হাজারো দর্শক-শ্রোতার উপস্থিতিতে রাত ১২টায় অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।
ভানুবিল নিঙোল পালী পরিচালানা পর্ষদ সূত্রে জানা যায়, ১৯২৫ খ্রিস্টাব্দ থেকে দ্যা ভানুবিল ড্রামা পার্টি ধারাবাহিভাবে এ অনুষ্ঠান আয়োজন করে আসছে। মণিপুরী নৃত্য, গান এবং মঞ্চ নাটকের এ উৎসবটি বেশ আনন্দদায়ক চমকপূর্ণ হয়ে থাকে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.