
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল হাসানের নেতৃত্বে এসআই চম্পক দাম, এসআই আজিজুর রহমান, এসআই কৃষ্ণ মোহন নাথ, এএসআই হামিদুর রহমান, এএসআই মহসিন মিজি, এএসআই সুষেন চন্দ্র দাশ, এএসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৬ নভেম্বর সোমবার রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনাকালে একটি সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ১৫ টি ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ১৫ আসামীকে মঙ্গলবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় বলে কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.