প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের শ্রী শ্রী গীতা সংঘের আয়োজনে ৭ দিনব্যাপী শ্রীমদ্ভাগবতকথা যজ্ঞ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
৯ নভেম্বর বৃহস্পতিবার রাতে আলীনগর চা বাগান শিব মন্দির প্রাঙ্গনে হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের উপস্থিতিতে এ যজ্ঞানুষ্ঠান সমাপ্ত হয়। ৭ দিনের এই ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মের আলোচকরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রতিদিন হাজারো ভক্তের উপস্থিতিতে মুখরিত ছিলো আলীনগর চা বাগানের শিব মন্দির প্রাঙ্গন। গত ৩ নভেম্বর এ যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.