এইচ ডি রুবেল॥ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার সার্বিক সহযোগিতায় সপ্তাহ ব্যাপি জোরদার করন প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগরে ১৬ নভেম্বর বৃহস্পতিবার “সেলাই” বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার সভাপতি সাংবাদিক রেজাউল আম্বিয়া রাজু সভাপতিত্ব ও উক্ত সংস্থার সম্পাদক সাংবাদিক ইউসুফ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল মতলিব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সি এম সৈয়দ আপেল মাহমুদ মিটু, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা ইউ পি সদস্য আমেনা খাতুন, গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার সদস্য সুজন মিয়া, কামরান আহমদ, সামসু উদ্দিন বাবু প্রমুখ। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ট্রেইনার পেয়ারুন বেগম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.