
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সনের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল ১৬ নভেম্বর বৃহষ্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মালিক (মানিক মিয়া) এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন, পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, স্থানীয় ইউপি সদস্য মোঃ আশিক মিয়া, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, এসএমসি সদস্য বিদ্যুৎ ভূষন দাস, যুবলীগ নেতা বদরুল আলম রুবেল, প্রমুখ।
অনুষ্ঠানে শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সনের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও পরীক্ষার উপকরণ প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সবশেষে শিরনী বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.